State

অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষ

বিজেপি তাঁর ওপর ভরসা রেখেছে। তাঁর নানা সময়ে মন্তব্য বড়সড় বিতর্ক তৈরি করলেও তাঁর ওপর আস্থা হারায়নি দল। রাজ্যেই দলের মধ্যে অনেকে চাইছিলেন না দিলীপ ঘোষ দ্বিতীয় বারের জন্য রাজ্য সভাপতি হন। কিন্তু সেকথায় কান দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপবাবুকেই তারা বেছে নিয়েছে দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির কাণ্ডারি হিসাবে। দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর শুক্রবারই প্রথম পথে নামলেন দিলীপ ঘোষ। হাওড়ায় অভিনন্দন যাত্রায় অংশ নেন তিনি।

শুক্রবার হাওড়ার ডুমুরজলা থেকে একটি বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা বার হয়। অবশ্যই বিজেপির এই মিছিলের অন্যতম মুখ ছিলেন দিলীপ ঘোষ। হুড খোলা জিপে প্রচারের ঢঙেই এদিন অভিনন্দন যাত্রা করেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন সায়ন্তন বসু সহ অন্য বিজেপি নেতা কর্মীরা। যাত্রাপথে মিছিল দেখতে হাজি দর্শকদের দিকে ফুলও ছুঁড়ে দিতে দেখা যায় দিলীপবাবুকে।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশে বিরোধিতা চরমে, তখন বিজেপি কিন্তু উদ্যোগ নিয়েছে মানুষের কাছে পৌঁছে সিএএ কেন ভাল, কেন দরকার তা বোঝানোর। সিএএ-কে সমর্থন করে অভিনন্দন যাত্রা বার করছে বিজেপি। যেখানে অভিনন্দন জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। সিএএ আনার জন্য অভিনন্দন জানানো হচ্ছে। সেই অভিনন্দন যাত্রায় এদিন অংশ নিলেন দিলীপ ঘোষ। মিছিল যায় হাওড়া ময়দান পর্যন্ত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026