Kolkata

২১-এর জন্য দিলীপ ঘোষের নেতৃত্বেই ভরসা রাখল বিজেপি

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির অভাবনীয় সাফল্যের পর এবার পদ্ম শিবিরের লক্ষ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য রাজ্য বিজেপির নেতা হিসাবে দিলীপ ঘোষের ওপরই ভরসা রাখল দল। দল যে দিলীপবাবুতেই ভরসা রেখেছে তা তাঁকে দ্বিতীয় বারের জন্য রাজ্য সভাপতি নির্বাচিত করার মধ্যে দিয়েই পরিস্কার। দ্বিতীয় বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি হিসাবে এদিন দিলীপবাবুকেই ফের বেছে নেয় বিজেপি।

দ্বিতীয়বারের জন্য বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর দলের তরফে তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়। হাজির ছিলেন রাহুল সিনহা, মুকুল রায়ের মত নেতারা। এছাড়াও ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু সহ অনেকে। ২০২১ যে বিজেপির পাখির চোখ সকলেরই জানা। সেই অগ্নিপরীক্ষায় দিলীপবাবুকেই দলনেতার দায়িত্ব দিল বিজেপি।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই রাজ্য সভাপতি নির্বাচন করে থাকে। সেখানে যখন নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা হয় সেখানে দিলীপবাবুর বিরুদ্ধেও কয়েকজন নেতা ছিলেন। শোনা যাচ্ছে বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্তের মত সাংসদরা দিলীপবাবুকে চাননি। ফলে রাজ্যের নেতাদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছিল। অবশেষে অবশ্য শেষ হাসি হাসলেন দিলীপ ঘোষই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026