Kolkata

নাগরিকত্ব বিলের সমর্থনে বিজেপির জোড়া মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

একদিকে যখন নাগরিকত্ব বিলের প্রতিবাদে পরপর দিন রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই ঠিক ওই দিনগুলোতেই পাল্টা মিছিল করছে বিজেপি। সোমবার মুখ্যমন্ত্রী যখন জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করছিলেন তখনই বিজেপি নেতা অনুপম হাজরার নেতৃত্বে একটি মিছিল গড়িয়া মোড় থেকে যাদবপুরে আসে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একইভাবে মঙ্গলবার যখন মুখ্যমন্ত্রী যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবু বাজার পর্যন্ত মিছিল করছেন তখন বিজেপি হাওড়ার কদমতলা থেকে মিছিল করল। অন্য মিছিলটি হল ঠাকুরপুকুরে।

হাওড়ার কদমতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করেছিল বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ছিলেন হাওড়া জেলা বিজেপি নেতৃত্ব। মিছিল পাওয়ার হাউসের কাছে পৌঁছতেই তার পথ আটকায় পুলিশ। বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বসে পড়েন। পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিরও হয় তাঁদের। এমন বেশ কিছুক্ষণ চলার পর অনেক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের টেনে গাড়িতে তোলা হয়।

বিজেপি এদিন আরও একটি মিছিল করে ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে শুরু করে মিছিল এগোয় অনুপম হাজরার নেতৃত্বে। মিছিলে পা মেলান অনেক বিজেপি কর্মী সমর্থক। ২টি মিছিলই হয় নাগরিকত্ব বিলকে সমর্থন করে। এছাড়া রাজ্যে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে যে ধরনের হিংসাত্মক প্রতিবাদ হয়েছে তার বিরুদ্ধেও সুর চড়ে মিছিল থেকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026