National

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ কৈলাস, মুকুল

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারা তাঁরা করতে পেরেছেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার সাংবাদিকদের একথা জানানোর পর এদিন জিয়াগঞ্জ নিয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হল রাজ্য বিজেপি। জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। সেইসঙ্গে রাজ্যে বিজেপি কর্মীদের কী পরিস্থিতি তাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তাঁরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বেরিয়ে একথা জানান রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী ও এসএস আলুওয়ালিয়া। কৈলাস বিজয়বর্গীয় পরে জানান, তাঁরা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন জারির দাবি না জানালেও রাজ্যে বিজেপি কর্মীদের অবস্থার কথা রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে জানান। পুরো বিষয়ে তাঁর হস্তক্ষেপ চান। রাজ্যের পরিস্থিতি জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছে এই প্রতিনিধিদল।

এর আগে বিজেপি ও আরএসএস-এর তরফে দাবি করা হয়েছিল গত কয়েক সপ্তাহ ধরেই নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ আরএসএস-এর অনুষ্ঠান মিলন-এ অংশ নিচ্ছিলেন। যদিও পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ উড়িয়ে দিয়েছে। এদিন পুলিশের তরফে জানানো হয়েছে প্রতিশোধ নিতেই উৎপল বেহেরা নামে এক ব্যক্তি ওই পরিবারকে হত্যা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026