Kolkata

বাবুলকে নিগ্রহের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল, এবিভিপির অবস্থান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের প্রতিবাদে শুক্রবার ধিক্কার মিছিল বার করল বিজেপি। এদিন দুপুরে রাজ্য বিজেপির প্রধান কার্যালয় থেকে মিছিল বার করা হয়। মিছিলে ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পল। ছিলেন অন্য নেতারাও। মিছিলে পা মেলান বিজেপির বহু কর্মী সমর্থক। সেন্ট্রাল এভিনিউ ধরে মিছিল এগোয়। শেষ হয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে।

বিজেপির দাবি, গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করা হয়েছে তাতে শুধু এসএফআই নয়, জড়িত তৃণমূলও। তাদের নিশানা বাম ও তৃণমূল ২ দিকেই। বিজেপি নেতারা জানান যারা এই কাণ্ড করেছে তাদের তাঁরা ছেড়ে দেবেন না। তাদের পেটানো উচিত বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। ডোরিনা ক্রসিংয়ে বিজেপি নেতারা বক্তব্য রাখেন এদিন। উপাচার্যের পদত্যাগ দাবি করেন তাঁরা।

একদিকে যখন বিজেপি নেতৃত্ব ধিক্কার মিছিল করলেন ধর্মতলা পর্যন্ত, তখন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হন এবিভিপি কর্মীরা। এবিভিপির তরফে মূলত ২টি দাবি তোলা হয়েছে। এক বৃহস্পতিবারের ঘটনার জন্য উপাচার্যকে ইস্তফা দিতে হবে। দুই, যারা বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026