Kolkata

দিলীপ ঘোষকে গো ব্যাক, পাল্টা রাস্তায় বিজেপি

বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার সকালে লেকটাউনে চায়ে পে চর্চা করতে গিয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে পড়েন। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। চরমে ওঠে উত্তেজনা। ফলে চা শেষ করে দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান দিলীপবাবু। এভাবে দলের রাজ্য প্রধানকে গো ব্যাকের মুখে পড়তে হওয়াকে ভাল চোখে নিচ্ছে না বিজেপি। আর তা বোঝাতে শুক্রবার দুপুরে পথে নামেন দলের কর্মীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা। সবচেয়ে বড় আন্দোলনটি হয় কলকাতার অন্যতম রাজপথ সেন্ট্রাল এভিনিউতে।

সেন্ট্রাল এভিনিউয়ের পাশেই মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর কার্যালয়। তার কাছেই বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার হয়। মিছিল কলুটোলার কাছে পৌঁছে পথ অবরোধ শুরু করে। চলে স্লোগান। রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা। দ্রুত হাজির হয় পুলিশ। রাস্তা অবরোধের জেরে সেন্ট্রাল এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ প্রথমে অনুরোধ করে অবরোধ তুলে নেওয়ার জন্য। পরে জোর করেই অবরোধ তুলে দিতে একের পর এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের টেনে রাস্তার ওপর থেকে তুলে ভ্যানে তোলা হয়। রাজু বন্দ্যোপাধ্যায় নিজেও রাস্তায় বসে পড়েন। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সব মিলিয়ে হুলস্থূল পরিস্থিতি সৃষ্টি হয় শহরের অন্যতম রাজপথ সেন্ট্রাল এভিনিউতে। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026