কলকাতার বিজেপি দফতরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে বরণ করে নেওয়ার পর মঙ্গলবার তাঁকে সম্বর্ধনা দেয় রাজ্য বিজেপি। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শোভনবাবুর নাম থাকলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম ছিলনা। শোভনবাবুর বন্ধু বৈশাখীও গত ১৪ অগাস্ট শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিজেপিতে যোগ দেন। তবু তাঁকে সম্বর্ধনায় না ডাকায় রুষ্ট ছিলেন বৈশাখীদেবী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা ভুল হয়েছে। তবে শোভন-বৈশাখী তো ডাল-ভাতের মত।
মঙ্গলবার যখন সম্বর্ধনা দেওয়া হয় তখন অবশ্য শোভন চট্টোপাধ্যায়ের পাশে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। তাঁকেও সম্বর্ধনা দেওয়া হয়। তবে বৈশাখী যে দিলীপবাবু র ডাল-ভাত তত্ত্ব মেনে নিতে পারেননি তা তিনি সাফ বুঝিয়ে দেন। বলেন, তিনি একজন অধ্যাপিকা। তাঁর নিজের একটা আলাদা পরিচয় আছে। তিনি ডাল হয়ে ভাতের সঙ্গে মিশতে রাজি নন।
এদিন সম্বর্ধনায় এলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট রুষ্টই দেখিয়েছে। তাঁর মুখে সেই ছাপ যেমন স্পষ্ট ছিল। তেমন উত্তরেও তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিছুটা হলেও ক্ষুব্ধ। তবে তিনি যে এখন বিজেপিতে যোগ দিয়ে দলের কাজে করবেন তা জানাতে ভোলেননি বৈশাখীদেবী। বরং দলের তাঁকে কতটা দরকার সেটাই যে তিনি দেখতে চান সেকথা স্পষ্ট করে দিয়েছেন শোভনবাবুর বন্ধু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…