State

বিজেপির এসপি অফিস ঘেরাও ঘিরে ধুন্ধুমার, শ্বাসকষ্ট ভারতী ঘোষের

তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের ওপর হামলা চালাচ্ছে। তারওপর পুলিশ তাঁদের দলীয় কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এসব অভিযোগকে সামনে রেখে সোমবার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দফতর ঘেরাও করেন বিজেপিকর্মীরা। সেখানে বিজেপি নেত্রী ভারতী ঘোষও ছিলেন। বিক্ষোভকারী বিজেপি কর্মীরা এক সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। শুরু হয় ধুন্ধুমার।

বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। বিজেপির অভিযোগ এই সময় পুলিশের পিছন থেকে তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। পাথরবর্ষণ করা হয়। এক রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। আহত হন ভারতী ঘোষও। বিজেপির জেলা নেতৃত্বের দাবি তাঁদের ৭০ জন কর্মী আহত হয়েছেন।

৭০ জন আহত বিজেপি কর্মীর মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪০ জনের প্রাথমিক শুশ্রূষা করা হয়। এদিকে ভারতী ঘোষের সামনে কাঁদানে গ্যাসের শেল ফাটে। শেল থেকে ধোঁয়া বার হতে থাকে। সেই ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন এই পুলিশের সুপারের। যিনি নিজেই এক সময় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। প্রাথমিকভাবে শ্বাসকষ্ট হলেও পরে সুস্থ হন ভারতীদেবী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026