State

রাজ্যে ‘উত্তরপ্রদেশ মডেল’ চাইছেন সায়ন্তন, রাজু

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় হোন বা সায়ন্তন বসু। দুজনেই এদিন রাজ্যের ২ জায়গা থেকে রাজ্যে উত্তরপ্রদেশ মডেল চালুর খোলা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। উত্তরপ্রদেশের মত এ রাজ্যেও বিজেপি যদি ক্ষমতায় আসে তবে তারা দুষ্কৃতিদের রেয়াত করবে না। তাদের এখানে অপরাধমূলক কাজ করে বাংলাদেশ বা অন্যত্র পালানোর সুযোগ দেবে না। হয় তাদের গ্রেফতার করা হবে অথবা এনকাউন্টার করে মেরে ফেলা হবে। একদম যা করা হয়েছে উত্তরপ্রদেশে। সোমবার বসিরহাটে একথা বলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানান, রাজ্যে উত্তরপ্রদেশ মডেল তাঁরা নিয়ে আসবেন।

একইভাবে সুর চড়িয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনিও বলেন, রাজ্যে উত্তরপ্রদেশ মডেল চালু করবে বিজেপি। পুলিশকে তিনি বলেন, হয় দুষ্কৃতিদের তারা গ্রেফতার করুক অথবা তাদের এনকাউন্টার করে মেরে ফেলুক। এছাড়া অন্য কোনও রাস্তা নয় বলেও এদিন জানিয়ে দেন রাজুবাবু। রীতিমত চড়া সুরেই সায়ন্তন বসু বা রাজু বন্দ্যোপাধ্যায়রা জানিয়ে দিয়েছেন রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি এখানে উত্তরপ্রদেশ মডেল চালু করবে।

এ রাজ্যে উত্তরপ্রদেশ মডেল চালুর কথা বিজেপি নেতারা বললেও তাকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। হত্যার পথ বিজেপির সংস্কৃতি বলে তোপ দেগেছেন তাঁরা। এভাবে মানুষ খুনের কথা বিজেপি বলে থাকে। ফলে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন একটি শব্দ ছড়িয়ে পড়তে চলেছে উত্তরপ্রদেশ মডেল। যা নিয়ে তরজা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026