Kolkata

মিছিলের আগেই লালবাজারের গেটে বিজেপির ৩ মহিলাকর্মী

লালবাজার অভিযান। ফলে লালবাজারের ত্রিসীমানায় কাউকে ঘেঁষতে দিচ্ছিল না পুলিশ। অনেক দূর থেকেই আটকে দেওয়া হয়েছিল রাস্তা। সাধারণ মানুষও সেখান দিয়ে তেমন হাঁটাচলা করতে পারছিলেন না। লালবাজারের আশপাশের বিশাল বাজারও ছিল বন্ধ। ছিল শুধু পুলিশি বন্দোবস্ত। এমন অবস্থা ছিল যে মাছিও গলতে পারবে না। সেই বজ্র আঁটুনির মধ্যেই কিন্তু লালবাজারের একদম গেটের সামনে ট্রামলাইনে পৌঁছে গেলেন ৩ মহিলা বিজেপি কর্মী।

লালবাজার অভিযানের মূল মিছিল তখনও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যাত্রা শুরু করেনি। ঘড়ির কাঁটায় তখন বেলা প্রায় ১টা। ঠিক সেই সময় ওই ৩ বিজেপি মহিলা কর্মী হাতে বিজেপির পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে ট্রামলাইনের ওপর বসে পড়েন। মহিলা পুলিশের তরফে তাঁদের সরানোর চেষ্টা শুরু হলে তাঁরা রাস্তার ওপর শুয়ে পড়েন।

বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর বিজেপির ওই ৩ মহিলা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের লালবাজারের মধ্যে নিয়ে যাওয়া হয়। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় পেরিয়েও কীভাবে এই ৩ বিজেপি মহিলা কর্মী লালবাজারের গেট পর্যন্ত পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে লালবাজারের সামনে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এদিন কোনও ঝুঁকি না নিয়ে দুপুরে নবান্নের গেটও বন্ধ রাখা হয়েছিল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026