State

বসিরহাট বন্‌ধে ব্যাহত জনজীবন, কলকাতাতেও পথ অবরোধ

সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে বিজেপি কর্মীদের মৃত্যুর প্রতিবাদে সোমবার বসিরহাট বন্‌ধের ডাক দিয়েছিল বিজেপি। ১২ ঘণ্টার এই বন্‌ধে সোমবার সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়ে এলাকায়। অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিল। বেসরকারি যান চলাচলও প্রায় হয়নি বললেই চলে। রাস্তাঘাট ছিল সুনসান। কিছু সরকারি বাস অবশ্য চলেছে। বাসন্তী হাইওয়ের ওপর নিমচায় বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন।

বন্‌ধের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ভ্যাবলা স্টেশনে বিজেপি কর্মী সমর্থকেরা রেল অবরোধ করেন। ফলে স্তব্ধ হয়ে যায় এই শাখায় ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ অবরোধ চলে। নাকাল হন সাধারণ যাত্রীরা। অনেকে গন্তব্যে পৌঁছতে ট্রেনের আশা ছেড়ে সড়ক পথে পৌঁছনোর চেষ্টা করেন।

বসিরহাটে বন্‌ধ পালনের পাশাপাশি এদিন রাজ্য জুড়েই কালা দিবস পালন করে বিজেপি। অনেক জায়গায় বিজেপি মিছিল করেছে। পথ অবরোধের ঘটনাও ঘটেছে। খোদ কলকাতা শহরেই পথ অবরোধ করেন বিজেপি সমর্থকেরা। কলাকার স্ট্রিটে এদিন পথ অবরোধ করে বিজেপি। ফলে বড়বাজার এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন জেলাতেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026