Kolkata

রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো যাবে না, সিইও দফতরে বিক্ষোভ বিজেপির

রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে। কোচবিহারে ভোটের নামে প্রহসন হয়েছে। তাই কোচবিহারের অনেকগুলি আসনে পুনর্নির্বাচন করাতে হবে। এইসব দাবি নিয়ে শুক্রবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। অনেকেই দফতরের সামনে বসে পড়েন। স্লোগান দিতে থাকেন। পরে বিজেপির একটি প্রতিনিধিদল মুকুল রায়ের নেতৃত্বে সিইও-র সঙ্গে দেখা করতে যায়।

মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরে মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার, শিশির বাজোরিয়া সহ বিজেপি নেতারা হাজির হয়ে কার্পেটের ওপর বসে পড়েন। মুখ্য নির্বাচনী আধিকারিক তখন চেয়ারে বসে আছেন। মুকুল রায় নিচে বসেই দাবি করেন রাজ্যে কোথাও আর রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। এটা নিশ্চিত করতে হবে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন বলে আশ্বস্ত করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

এরপর কোচবিহারের বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানাতে থাকেন বিজেপির জয়প্রকাশ মজুমদার সহ অন্য নেতারা। তাঁদের দাবি দাওয়া ২৪ ঘণ্টার মধ্যে না মিটলে ফের আন্দোলনেরও হুমকি দেন বিজেপি নেতারা। ভবনের বাইরে তখন বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026