State

বিজেপির আইন অমান্য ঘিরে তুলকালাম

রথ যাত্রার ছাড়পত্র আদালত থেকে যতদিন না তাঁরা পাচ্ছেন, ততদিন তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন অমান্য কর্মসূচি পালন করবেন। একথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিজেপির আইন অমান্যের পুরোভাগে ছিলেন তিনি। এদিন বিজেপি কর্মীদের আইন অমান্যে পুলিশ পথ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির মধ্যেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এরপর পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। ফলে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক বিজেপি কর্মীকে এদিন গ্রেফতার করে পুলিশ। দুপুরে দীর্ঘক্ষণ ধরে অশান্তি চলে।

দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের জানান, বিজেপি শান্তিপূর্ণভাবে আইন অমান্য আন্দোলন করতে চেয়েছিল। কিন্তু ভিড়ের মধ্যে কেউ বা কারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। তিনিও কয়েকজনকে ইট ছুঁড়তে দেখেছেন। তবে তারা কারা তা তাঁর জানা নেই। তাঁর দাবি, বিজেপি শান্তিপূর্ণ আন্দোলনই করতে চেলেছিল। কিন্তু ইট ছোঁড়ার মত কাণ্ড ঘটিয়েছে বহিরাগতরাই। এদিন বিকেলের দিকে অবস্থা নিয়ন্ত্রণে আসে। এলাকায় প্রচুর পুলিশ হাজির হয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026