Kolkata

বিজেপির মিছিলে অবরুদ্ধ মধ্য কলকাতা

নারদ কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি। বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে মিছিল বার করে তারা। মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপির রাজ্যস্তরের বহু নেতানেত্রী। মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী-সমর্থক। মিছিল বিধান সরণি হয়ে এস এন ব্যানার্জী রোড হয়ে পৌছয় ধর্মতলায়। ডোরিনা ক্রসিং তাদের পথ আটকায় পুলিশ। পুলিশ পথ আটকালে বিজেপির একটি প্রতিনিধিদল রাজভবনে রাজ্যপালের কাছে তাঁদের দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিতে যান। এদিকে ডোরিনা ক্রসিং কিছু বিজেপি সমর্থককে আটকানোর পর এস এন ব্যানার্জী রোডের মুখও আটকায় পুলিশ। সেখানেই বিজেপি কর্মীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল ৩টের পর আস্তে আস্তে ভিড় কমতে শুরু করে। এদিকে মিছিলের জেরে এদিন দুপুর থেকেই এস এন ব্যানার্জী রোডের ওপর সব দোকান বন্ধ করে দেওয়া হয়। স্তব্ধ হয়ে যায় গোটা ধর্মতলা চত্বরের ‌যানচলাচল। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় উত্তর ও দক্ষিণ কলকাতামুখী রাস্তায়। পরে গাড়ি ছাড়া হলেও যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।

 

News Desk

ধনু রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026