State

গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি নেতা

রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু সহ অন্য ৪ বিজেপি নেতা গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেন। গত ২১ জুন বিজেপির পক্ষ থেকে বীরভূমের জেলাশাসকের দফতরে যে ঘেরাও কর্মসূচি ছিল, অভিযোগ সেখানে সায়ন্তনবাবু হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেই দিন যদি মশারি টাঙানো থাকে, তাহলে সেই মশারিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। সেই দিন যদি সেই মশারি রক্ষা করার চেষ্টা করেন জেলাশাসক, তাহলে সেই আগুনে তাঁকেও পুড়তে হবে, এমন কথাও সায়ন্তনবাবু বলেন বলে অভিযোগ।

এমনতর মন্তব্য করার অভিযোগে সিউড়ি থানার পুলিশ সায়ন্তন বসুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি মামলা রুজু করে। খোদ জেলাশাসককে হুমকি দেওয়ার ঘটনায় সায়ন্তন বসু সহ বিজেপির ৪ নেতা এদিন নিজেরাই গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। তারপর জামিনের আবেদন জানান তাঁরা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ তবে সায়ন্তন বসু সহ জেলার ৪ বিজেপি নেতার জামিন হলেও এই মামলায় অন্য ৩ অভিযুক্ত শমীক ভট্টাচার্য, সমীরণ সাহা, জয়ন্তী দেবী জামিন নেননি।

Sudeep Pal

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026