পঞ্চায়েত ভোটে তফশিলি জাতি-উপজাতির মানুষজনের ওপর সন্ত্রাস হয়েছে। তাঁদের অনেকে এখনও ঘরছাড়া। এমনই দাবিতে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামল বিজেপির তফশিলি মোর্চা। প্রবল গরমের মধ্যেও দুপুরে বিজেপির সদর দফতর থেকে মিছিল বার করেন তাঁরা। মিছিল করে তাঁরা হাজির হন রানি রাসমণি রোডে। সেখান থেকে একটি প্রতিনিধিদল রাজভবনে রাজ্যপালের কাছে তাঁদের বক্তব্য সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
কলকাতার পাশাপাশি এদিন দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এখন দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাই দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। দিল্লিতে এদিন পুরুলিয়া কাণ্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি।
বিজেপির এদিনের আন্দোলন নিয়ে কটাক্ষের সুরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপি বঙ্গভবনের সামনে ছবি তুলতে গেছে। রাজ্যে তাদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই দিল্লিতে বিক্ষোভ করছে তারা। — ছবি – সৌজন্যে – ফেসবুক – বিজেপি ফর বেঙ্গল
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…