দেশ জুড়ে জন সংযোগ যাত্রা শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচিতে বিজেপি নেতারা দেখা করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা মানুষজনের সঙ্গে। তাঁদের কাছে জানতে চাইছেন দেশে যে সরকার চলছে তাদের কাজ কেমন লাগছে? এই জন সংযোগ যাত্রায় এদিন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর কাছে জানতে চান কেন্দ্রীয় সরকারের কাজ সৌমিত্রবাবুর কেমন লাগছে?
এই প্রশ্ন করতে যে উত্তর উল্টোদিক থেকে এল তা রাহুল সিনহার অস্বস্তি বাড়িয়েছে। সৌমিত্রবাবু পরিস্কার জানান, তিনি অর্থনীতিবিদ নন। অত কিছু বোঝেন না। কিন্তু যেভাবে কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্ত নেয়, তা তাঁর মোটেও ভাল লাগেনি। তাতে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন।
পরে সৌমিত্রবাবুর বাড়ি থেকে বেরিয়ে রাহুল সিনহা জানান, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। তাঁর ডিমানিটাইজেশন নিয়ে আপত্তি আছে। তবে বাদবাকি আর সবকিছু নিয়ে সৌমিত্রবাবু কোনও অভিযোগ করেননি বলে দাবি করেন বিজেপি নেতা।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…