State

রামনবমীতে রাজ্যে অস্ত্র হাতে মিছিল

রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করবেন বলে জানিয়েছিল বিজেপি। পাল্টা বিনা অনুমতিতে অস্ত্র হাতে মিছিল করলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু দুপক্ষই যেন একটু মানিয়ে গুছিয়ে নিল। বজরং দল অস্ত্র হাতে মিছিল করল। কিন্তু সিউড়িতে অস্ত্র হাতে মিছিল হলনা। আবার বিজেপির রাজ্য সভাপতি এদিন তলোয়ার হাতে বিভিন্ন আখড়ায় হাজির হলেন। তবে কোথাও জোর করে তা আটকানোর চেষ্টা করতে দেখা যায়নি রাজ্যকে।

পুরুলিয়ায় এদিন বজরং দলের তরফে রামনবমী উপলক্ষে অস্ত্র হাতে মিছিল হয়। সেখানে কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। চুঁচুড়ায় এদিন অস্ত্র পুজোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ।

হাওড়ার শিবপুরে এদিন অস্ত্র হাতেই মিছিল হয়। সাঁইথিয়ায় অস্ত্র হাতে মিছিল করতে গেলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে তেমন কিছু নয়।

বীরভূমের সিউড়িতে অস্ত্র হাতে মিছিল একসময়ে খবরের শিরোনামে উঠে এসেছিল। এদিন কিন্তু সেই সিউড়িতেই রামনবমীর মিছিল বার হল অস্ত্র ছাড়াই।

এদিকে কলকাতাতেও রামনবমীর মিছিল বার হয়। মানিকতলায় মিছিলে ছিল ডিজে, নাচ, হুল্লোড়। একইভাবে মিছিল হয় রাজাবাজারেও। অন্যদিকে কাটোয়ায় তৃণমূলের তরফে রামনবমী উপলক্ষে মিছিল বার করা হয়। রামের ছবি নিয়ে মিছিল হয় সেখানে।

এদিন নিজের কেন্দ্র খড়গপুরে অস্ত্র হাতে মিছিলেই অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তলোয়ার হাতে তিনি বেশ কয়েকটি আখড়ায় উপস্থিত হন। অন্যদিকে রামপুরহাটে রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা যায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। তাঁর হাতে ছিল ত্রিশূল। — ছবি – সৌজন্যে – ফেসবুক

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026