Kolkata

আদালতের পর্যবেক্ষণে শুরু বিজেপির বাইক মিছিল

সিমলা স্ট্রিটের সামনে সকাল থেকেই জমতে শুরু করেছিল ভিড়। বিধান সরণির ওপর বিজেপি কর্মী সমর্থকেরা জমা হতে থাকেন। কর্মী সমর্থকদের অনেকেই এসেছিলেন বাইকে। এখান থেকেই শুরু হওয়ার কথা ছিল বিজেপির যুব মোর্চার বাইক মিছিল। যা যাবে উত্তরবঙ্গ পর্যন্ত। এই মিছিল হাইকোর্টের পর্যবেক্ষকের নজরদারিতে হবে বলে আগেই জানিয়েছিল আদালত। সেইমত ঘড়ি ধরে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে সকালে হাজির হন আদালত নিযুক্ত পর্যবেক্ষক। যদিও যে সময় দেওয়া হয়েছিল তা না মানা হওয়ায় ক্ষুব্ধ হন তিনি। বিজেপির রাজ্য সভাপতির দেরি নিয়ে রীতিমত ক্ষুব্ধ ছিলেন পর্যবেক্ষক। বাইক মিছিল দিলীপবাবুর পতাকা নাড়ার পরই শুরু হওয়ার কথা। অথচ নির্ধারিত সময় পার করেও তাঁর দেখা নেই। রাস্তায় অপেক্ষা করছেন আদালতের পর্যবেক্ষক। এতে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। যদিও পরে দিলীপবাবু এসে জানান ঘন কুয়াশার কারণে কর্মীদের আসতে দেরি হওয়ায় এই দেরি হল। পরে তিনি দলীয় পতাকা নেড়ে মিছিল শুরু করেন বেলা পৌনে ১১টায়। মিছিল ঘিরে ছিল প্রচুর পুলিশি বন্দোবস্ত।

এদিকে বিজেপির বাইক মিছিলে এদিন তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মুরারিপুকুরের কাছে মিছিলে হামলা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। সেখানে কিছুটা উত্তেজনারও সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026