গত শুক্রবার বিজেপির মিছিলে হামলার অভিযোগে এদিন বিভিন্ন থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। বেশ কয়েকটি থানা ঘেরাও করে রাখা হয়। ফলে কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় থানা ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা।
বেহালা থানার সামনে বিজেপির তৈরি করা মঞ্চ বিজেপি নেতা কর্মীদের খুলে নিতে বলে পুলিশ। কিন্তু তাঁরা তাতে রাজি না হলে পুলিশই মঞ্চ খুলে দেয়। এতে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা কর্মীরা। এদিকে লেকটাউন ও বাগুইআটি থানার সামনেও বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বিক্ষোভ দেখান। থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে শ্রীরামপুরেও। এছাড়া আসানসোল, দুর্গাপুরেও থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। বাঁকুড়ার বড়জোড়াতেও এদিন থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকেরা।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…