Kolkata

সুদীপের গ্রেফতারিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির কার্যালয়ে হামলা চালাল তৃণমূল যুবক কংগ্রেস। এদিন বিকেলে বিজেপির সদর কার্যালয় লক্ষ করে ইট ছুঁড়তে থাকে যুব তৃণমূলের সদস্যরা। পাল্টা বিজেপি কর্মীরাও লাঠি হাতে কার্যালয় থেকে বার হয়ে আক্রমণে তেড়ে যান। শুরু হয় একে অপরকে লক্ষ করে ইটবৃষ্টি। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করলেও ক্রমশ তৃণমূল কর্মীদের সংখ্যা বাড়তে শুরু করে। অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। এদিকে বিজেপি দফতরেও হাজির হন রাজ্যের অধিকাংশ নেতা। একটি বৈঠকও হয়। ঘটনার কথা জানানো হয় বিজেপি সভাপতি অমিত শাহকে। জানানো হয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও। দিলীপবাবুর দাবি, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। এদিকে এদিনের ঘটনায় ইটের আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও। এদিকে সন্ধের পর অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে এলেও হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপি অফিসের সামনে ভিড় জমান। পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেয় বিজেপি অফিসের রাস্তায় ঢোকার প্রবেশপথ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি দফতরের সুরক্ষা সুনিশ্চিত করা হয়। যা অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য বড় একটা সুখের হল না। কারণ কোনও দলের দলীয় কার্যালয়ে আক্রমণ কখনই গ্রহণযোগ্য হতে পারেনা বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বিজেপি দফতরের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর তৃণমূলের জমায়েত থাকার পর ক্রমশ তা সরে যায়। ফলে বিকেলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়া সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে ফের শুরু হয় যান চলাচল।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026