Kolkata

দিলীপ ঘোষকে আটকানো হল কেন? প্রশ্ন তুলে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার

কোচবিহার যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় আটকায় পুলিশ। কেন বিজেপি রাজ্য সভাপতির কনভয় আটকানো হল তার জবাব চেয়ে বৃহস্পতিবার বিকেলে বেশ কিছুক্ষণের জন্য কলেজ স্কোয়ার চত্বর স্তব্ধ করে দিল বিজেপির যুব ও মহিলা মোর্চা। এদিন তারা মিছিল বার করে রাজ্য বিজেপির প্রধান কার্যালয় থেকে। মিছিল এগোচ্ছিল কলেজ স্কোয়ারের দিকে। কিন্তু মাঝপথে তাদের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এরপর বিজেপি কর্মী সমর্থকরা মহাত্মা গান্ধী রোড ও কলেজ স্ট্রিটের ক্রসিংয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয় তাঁদের।

এদিকে বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকায় যান চলাচল। প্রায় আধঘণ্টা এমন চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়। বিকেলের পর ধীরে ধীরে ফের ছন্দে ফেরে কলেজ পাড়া।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026