Kolkata

বউবাজারে ধুন্ধুমার, বিজেপির থানা ঘেরাও, বিক্ষোভ

নোটবন্দির বর্ষপূর্তি উপলক্ষে এদিন পথে নেমেছে শাসক, বিরোধী দুপক্ষই। যেখানে বিরোধীরা পালন করছে কালা দিবস, সেখানেই বিজেপি পালন করছে কালো টাকা বিরোধী দিবস। এদিন কালো টাকা বিরোধী দিবসকে সামনে রেখে পথে নামে রাজ্য বিজেপিও। একটি মিছিল বার হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। সেই মিছিলের ওপর হামলা হয়েছে বলে দাবি করে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে বেলা ১টার পর পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় তাঁদের। অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ।

একটি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে এমনিতেই শ্যামবাজার পাঁচমাথা মোড়ে ১২টার পর থেকে আর জি কর রোড, এপিসি রোড ও বিধান সরণি স্তব্ধ। এই অবস্থায় সব গাড়ি প্রায় সেন্ট্রাল অ্যাভিনিউতে পাঠিয়ে দেয় পুলিশ। তার মধ্যেই এই পরিস্থিতি আরও জটিল করে তোলে যানজট। এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে বেশ কিছুক্ষণ অবরোধ চালানোর পর বিজেপি কর্মী সমর্থকরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে হাজির হন বউবাজার থানায়। অভিযোগ থানায় জোর করে ঢুকে পড়ার চেষ্টা চালান বিজেপি কর্মীরা। পুলিশ তাঁদের বাধা দেয়। পরে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার গেটের সামনে তখন বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর অবস্থা কিছুটা আয়ত্তে আসে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026