কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমত এদিন দুপুরে কলকাতার হাজরা, মহাত্মা গান্ধী রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ মোড় ও গিরিশ পার্ক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন বেলা বাড়তেই বিভিন্ন প্রান্ত থেকে মাটাডোরে করে বিজেপি কর্মী সমর্থকেরা এসে ভিড় জমাতে থাকেন। তারপর একসঙ্গে বেলা ১টার পর এক এক করে এই ৩টি গুরুত্বপূর্ণ মোড়ে পথ অবরোধ করেন তাঁরা। রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা। চলে স্লোগান। হাজরায় মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়।
বিজেপির অভিযোগ দার্জিলিংয়ে গত বৃহস্পতিবার দিলীপ ঘোষের সঙ্গে যা হয়েছে তার পিছনে তৃণমূলের হাত রয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিজেপির একটি প্রতিনিধিদলের শুক্রবার বিকেলে রাজ্যপালের কাছেও যাওয়ার কথা।
এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চললেও পাহাড়ে এদিন সকাল থেকে খোশমেজাজেই দিন কাটিয়েছেন দিলীপবাবু। সঙ্গি অন্য নেতাদের সঙ্গে করে এদিন সকালে কাঞ্চনজঙ্ঘাও দেখেন তিনি।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…