State

বিজেপির ১২ ঘণ্টা বন্‌ধে উত্তর দিনাজপুরে অশান্তি, ভাঙচুর

এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ১২ ঘণ্টার বন্‌ধ পালন করে বিজেপি। বন্‌ধকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত জেলার বিভিন্ন এলাকা। জোর করে দোকান বন্ধ থেকে, গাড়ি থামিয়ে ভাঙচুর, ভীতি প্রদর্শনের অভিযোগও সামনে এসেছে। সাতসকালেই রায়গঞ্জের নেতাজি মোড়ে যাত্রীদের নামিয়ে হাতে দলীয় পতাকা নিয়ে ২টি বাসে ভাঙচুর চালান বিজেপি সমর্থকেরা। ৩৪ নম্বর জাতীয় সড়কেও বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধ করা হয় ৩৪ নং জাতীয় সড়ক। শিলিগুড়ি মোড়ের কাছে লরি ভাঙচুরের ঘটনা ঘটে। জোর করে বন্‌ধ করার চেষ্টা করায় ৩৫ জন বিজেপি সমর্থককে হেমতাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। জেলা জুড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত শনিবার বিস্তারক কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির মিছিল বার হয়। সেই মিছিলে গুলি চলে। অভিযোগের তির তৃণমূলের দিকে। গুলিতে অরেন সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদেই এদিন উত্তর দিনাজপুরে বন্‌ধের ডাক দেয় বিজেপি।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026