রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার। এই অভিযোগে শনিবার দুপুরে রাজ্য বিজেপির সদর দফতর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল করল বিজেপি। বিজেপির ধিক্কার মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে পৌঁছয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। এরপর ধর্মতলায় আধঘণ্টা পথ অবরোধও করে বিজেপি। এদিনের মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও পা মেলান বিধায়ক শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপির রাজ্য স্তরের অন্য নেতানেত্রীরা। মিছিল থেকে রাজ্য সরকার বিরোধী স্লোগান ওঠে। ধর্মতলায় পৌঁছনোর পর দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে যায়। স্মারকলিপিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান বিজেপি নেতৃত্ব। এদিকে বিজেপির মিছিল ও পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় ধর্মতলার যান চলাচল। বিপাকে পড়েন সাধারণ মানুষ।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…