Kolkata

নিষেধাজ্ঞা ভেঙে বসিরহাট যাওয়ার চেষ্টা, আটক বিজেপির ৩ কেন্দ্রীয় প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে বসিরহাট যাওয়ার চেষ্টা করায় আটক করা হল বিজেপির ৩ কেন্দ্রীয় প্রতিনিধিকে। মাইকেলনগরের কাছে তাঁদের আটক করা হয়। এদিন সকালে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামেন বিজেপির ৩ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল মীনাক্ষী লেখি, সত্যপাল সিং ও ওম মাথুর। সেখান থেকে তাঁরা বসিরহাটের দিকে রওনা দেন। গত শুক্রবার যেখানে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়দের পথ আটকানো হয়েছিল, ঠিক সেখানেই এদিন রাস্তায় ব্যারিকেড করে পথ আটকানো হয় বিজেপির ৩ প্রতিনিধির। বৃষ্টিভেজা দিনে গাড়ি থেকে নেমে ৩ বিজেপি নেতানেত্রী পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বেশ কিছুক্ষণ তর্ক চলার পর অবশেষে জোর করে এগোনোর চেষ্টা করলে তাঁদের আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয় এনএসসিবিআই থানা বা এয়ারপোর্ট থানায়।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026