বিজেপি বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও মুকুল রায়, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SuvenduWB
রাজ্যে তৃণমূলের ঝোড়ো জয়ের পর আর যে টুকু আসন কোনও দল দখল করতে পেরেছে তা কার্যত বিজেপি। ফলে বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল।
দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এখন জায়ান্ট কিলারের তকমা পেয়েছেন। ফলে তাঁর পাল্লা ছিল ভারী।
তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কেউ বিরোধী দলনেতা হবেন, নাকি দীর্ঘদিন বিজেপি করে আসা কেউ বিরোধী দলনেতা হবেন, তা নিয়ে টানাপোড়ন অব্যাহত ছিল।
বেশ কয়েকটি নামও শুভেন্দু অধিকারীর পাশাপাশি উঠে আসছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে সোমবার বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব।
সেখানেই শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। মুকুল রায় শুভেন্দুর নাম প্রস্তাব করেন। বিজেপির ২২ জন বিধায়ক সেই নামে সায় দেন।
যেহেতু এদিন শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনও নাম উঠেই আসেনি তাই কোনও টানাপোড়েন ছাড়াই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে জায়গা পান।
সর্বসম্মতভাবেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত হন। তবে অনেকেই মনে করছিলেন বিরোধী দলনেতা হতে পারেন মুকুল রায়ও। কিন্তু জানা গিয়েছে তিনি নিজেই ওই পদে বসতে চাননি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…