State

কনভয়ে হামলার পর মমতাকে ছুটি দেওয়ার ডাক নাড্ডার

ডায়মন্ডহারবার পৌঁছতে গিয়ে রাস্তায় একাধিকবার বিক্ষোভের মুখে পড়ে তাঁর কনভয়। তারপর ডায়মন্ডহারবার পৌঁছে সভামঞ্চ থেকে মমতাকে এবার ছুটি দেওয়ার ডাক দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

কলকাতা : ডায়মন্ডহারবার পৌঁছতে গিয়ে একের পর এক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে পোস্টার দেখানো হয় জেপি নাড্ডাকে।

কয়েক জায়গায় তাঁর কনভয়ে হামলার ঘটনাও ঘটে। ইট ও পাথর উড়ে আসে তাঁর কনভয় লক্ষ্য করে। গাড়ির সারিতে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়-র গাড়ির সামনের কাচ ভেঙে একটি পাথর ঢুকে আসে বলে অভিযোগ।

দিলীপ ঘোষের গাড়িতে ধাক্কাধাক্কি হয়। শিরাকোল এলাকায় কনভয় ঢুকতেই বৃষ্টির মত কনভয় লক্ষ্য করে পাথর পড়তে হতে থাকে। শুধু বিজেপি নেতাদের গাড়ি বলেই নয়, এদিন সংবাদমাধ্যমের একাধিক গাড়িও হামলার মুখে পড়ে।

ক্যামেরা বন্ধ রাখার জন্য তাদের ওপর চাপ দেওয়া হয়। এমনকি পুলিশের গাড়িতেও ইট পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে কনভয় ডায়মন্ডহারবারের দিকে এগোয়।

বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে একাধিক কর্মসূচি ছিল জগত প্রকাশ নাড্ডা-র। এখানেই সভামঞ্চ থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ছুটি দেওয়ার ডাক দেন।

নাড্ডা দাবি করেন তাঁর আসার পথে তৃণমূলের দুষ্কৃতিরা তাঁর পথ আটকানোর চেষ্টা করেছে বারবার। তাঁর গাড়িতে হামলা হয়েছে। বিজেপি নেতাদের গাড়িতে হামলা হয়েছে। বিজেপির সব নেতার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতকিছুর পরও তিনি ডায়মন্ডহারবারে পৌঁছেছেন বলে জানান নাড্ডা।

নাড্ডা এদিন দাবি করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যকে দেওয়া হলেও এখানকার দরিদ্র মানুষজন ঘর পাননি। আম্ফান পরবর্তী সময়ে ত্রাণের জন্য প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আম্ফান দুর্গতরা পাননি। যা নিয়ে সুপ্রিম কোর্টও সিএজি-কে দিয়ে তদন্ত করতে বলেছে।

এদিন আয়ুষ্মান ভারতের সুবিধা থেকেও রাজ্যবাসীকে মমতা সরকার বঞ্চিত করছে বলে দাবি করেন নাড্ডা। তিনি বলেন এবার পরিবর্তন হবে। বিজেপি ক্ষমতায় আসবে। মমতাকে ছুটি দিন। এ রাজ্যে বিজেপি এলে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026