ফাইল : দিলীপ ঘোষ, ছবি - আইএএনএস
কলকাতা : হিংসার জবাব হিংসা দিয়েই দেওয়া হবে। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা। মঙ্গলবার এই ভাষাতেই হুঁশিয়ার করলেন তিনি। তাঁর নিশানা যে ছিল তৃণমূল কংগ্রেস তা একবাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। মঙ্গলবার ছিল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস।
জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে মঙ্গলবার ক্যাওড়াতলা মহাশ্মশানে হাজির হন দিলীপবাবু। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দেন তিনি। তাঁর আদর্শ ও নীতি নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারেনা বলে জানান দিলীপবাবু। রাজ্যে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি কর্মীদের মৃত্যুর প্রসঙ্গ টেনে দিলীপবাবু জানান তাঁরা বদলাও নেবেন, বদলও করবেন।
শ্যামাপ্রসাদের জনসংঘের হাত ধরেই ৮০-র দশকে জন্ম নেয় বিজেপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে সম্মান জানিয়ে ট্যুইট করেন। ১৯৫৩ সালে বাংলার বাঘ বলে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরে মৃত্যু হয়। তাঁর মৃত্যু নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…