Kolkata

করোনা নিয়ে সর্বদল বৈঠকের ডাক, স্বাগত জানালেন দিলীপ ঘোষ

রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদল বৈঠকের ডাক দিল রাজ্যসরকার। যাকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।

কলকাতা : রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ও বিভিন্ন দলের বক্তব্য শুনতে রাজ্যসরকার একটি সর্বদল বৈঠকের ডাক দিল। আগামী বুধবার বিকেল ৩টেয় হবে এই সর্বদল বৈঠক। নবান্ন সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যসরকার। বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সকলের কাছে মুখ্যসচিবের তরফ থেকে চিঠিও পাঠানো হচ্ছে। সোমবার একথা জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের পরিষদীয় নেতৃত্বকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

রাজ্যসরকারের সর্বদল বৈঠক ডাকাকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানান, অনেক আগে থেকেই তিনি এই সর্বদল বৈঠক ডাকার কথা বলছিলেন। রাজ্যসরকার অবশেষে এই পদক্ষেপ নেওয়ায় তিনি খুশি। রাজ্যে এখনও করোনায় ১৪ হাজারের ওপর মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৬৯ জনের।

News Desk

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026