State

দিলীপ ঘোষের পথ আটকাল পুলিশ, ধুন্ধুমার

বারুইপুরে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পুলিশ তাঁর পথ আটকায়। শুরু হয় তৃণমূল-বিজেপি ধুন্ধুমার।

কলকাতা : তৃণমূল ও বিজেপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পাটুলি এলাকা। ২ পক্ষ একে অপরের দিকে তেড়ে আসে। পুলিশের সামনেই শুরু হয়ে যায় সংঘর্ষ। সংঘর্ষ যথেষ্ট ধুন্ধুমার চেহারা নেয়। ২ পক্ষেরই বেশ কয়েকজন কমবেশি আহত হন। পুলিশ ২ পক্ষের মাঝে দাঁড়িয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্রমশ আরও ছেলে জড়ো হতে থাকে। এরপরই বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ গাড়ি ঘুরিয়ে নেন। দিলীপবাবু চলে যাওয়ার পরও এলাকায় চাপা উত্তেজনা বজায় ছিল।

ঘটনার সূত্রপাত শনিবার বেলা ১২টা নাগাদ। আম্ফান বিধ্বস্ত বারুইপুর পরিদর্শনে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে তাঁর ক্যানিং ও বাসন্তী এলাকাও পরিদর্শনের কথা ছিল। তাঁর কনভয় এদিন বারুইপুর যাওয়ার জন্য পাটুলির কাছে ঢালাই ব্রিজ পার করার সময় দিলীপবাবুর পথ আটকায় পুলিশ। পুলিশ জানিয়ে দেয় লকডাউনের কারণে দিলীপ ঘোষকে আগে যেতে দেওয়া সম্ভব নয়। সেইরকম অনুমতি নেই। কিছুটা সময় পুলিশের সঙ্গে কথাবার্তা চলার পর দিলীপবাবুর কনভয় মুখ ঘুরিয়ে ফেরত যাওয়ার উপক্রম করছিল।

ঠিক সেই সময় আবার বেশ কিছু বিজেপি সমর্থক সেখানে জড়ো হন। উল্টোদিকে জড়ো হন তৃণমূল সমর্থকেরা। প্রথমে মুখেই চলছিল তোপ দাগা। তারপর একসময় ২ পক্ষে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় বিষয়টিকে সামাল দেওয়া সম্ভব হয়। দিলীপবাবুও ফিরে যান। তবে তাঁকে আটকানো নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষ। একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026