Entertainment

কাজ কেড়েছে করোনা, মাছচাষ করে পেট চালাচ্ছেন বিখ্যাত গায়ক

করোনা বহু মানুষের মূল জীবিকা কেড়ে নিয়েছে। একই পরিস্থিতি সংস্কৃতি জগতেও। নাহলে বিখ্যাত গায়ককে এখন মাছ চাষ করে দিন গুজরান করতে হয়?

গানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হত তাঁকে। অনুষ্ঠান করার জন্য ডাক পড়ত। যেতেনও তিনি। সদা ব্যস্ত জীবন ছিল।

গান তাঁর ভালবাসা। সেই গান গেয়ে মনের আনন্দ আর গান থেকে মোটা অর্থ উপার্জনে সংসার সুন্দরভাবে চলার আনন্দ। এই ২ নিয়ে দিনগুলো ভালই কাটছিল। জনপ্রিয়তাও নেহাত কম ছিলনা।

সিডি রয়েছে তাঁর গানের। ইউটিউবে তাঁর গানে প্রচুর ভিউ হয়। কিন্তু সব নিমেষে কেড়ে নিল করোনা। করোনার জেরে গানের অনুষ্ঠান আর হচ্ছেনা। গান থেকে রোজগার প্রায় শিকেয় উঠেছে।

তাও প্রায় ২ বছর হতে চলল। নয়া পয়সা রোজগার হচ্ছেনা। তাই আর কবে গানের অনুষ্ঠান পাবেন সেই ভরসায় বসে না থাকে তিনি বেছে নেন একদম আলাদা রোজগারের রাস্তা। যা তাঁকে করতে হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি।

অসমের বিহু গানের বিখ্যাত গায়ক বিপিন চদাং পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করে স্থির করেন তিনি মাছচাষ করবেন। অসমের চরাইদেও জেলার খোমতাই চাকালিয়া গ্রামে তাঁর ১২ বিঘে জমি ছিল। সেই জমি তিনি খুঁড়ে সেখানে পুকুর তৈরি করেন। তারপর সেখানে মৎস্য চাষ শুরু করেন।

এই কাজ করার জন্য তিনি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে কিছু টাকাও পান। কিছু পেয়েছেন। বেশ কিছুটা বাকি।

বিপিন চদাং জানিয়েছেন সরকার দ্রুত বাকি টাকা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তার সঙ্গে নিজের কাছে থাকা কিছু টাকা ঢেলে এখন মাছচাষ করছেন বিপিন।

পুকুরে চারা ফেলার পর এখন মাছগুলির ওজন প্রায় ৪০০ গ্রাম মত হয়েছে। ৭-৮ রকম মাছের চাষ করছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026