দুজন পেস বোলার একই সাথে ইনিংসে বোলিংয়ের সূচনা করছেন, এর থেকে সাধারণ ঘটনা বোধ হয় ক্রিকেটে হয় না। খেলার ইতিহাসে আর যেখানে যাইই চমক থাক, দুই পেসারের একসাথে বোলিং শুরু করার ঘটনা কোনও ক্রীড়ামোদীকে চমকিত করবে না। এটা না হয় মাঠের একটা সাধারণতম ঘটনা, তাবলে জীবনের নতুন ইনিংসের সূচনাও দুই পেসারের এক সাথে? তাও কিনা মাঠের মত একই দিনে? ঠিক সেটাই ঘটল ভারতীয় ক্রিকেটে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের দুই বোলিং নক্ষত্র একই সাথে শুরু করলেন জীবনের সেকেন্ড ইনিংস। প্রথমে জাহির খান, কয়েক ঘণ্টা পরে ভুবনেশ্বর কুমার। জাহির হয়ত আজ অবসৃত একজন তারকা, কিন্তু কাকতালীয় হলেও ভুবি-জাক এর বিয়ে একই দিনে পড়াটা বেশ চমকপ্রদ।
সকালে বেঙ্গালুরুতে জাহিরের পর বিকেলে মেরঠে ভুবনেশ্বর জীবনের নতুন ইনিংসের সূচনা করলেন। গত অক্টোবর মাসের ৪ তারিখে ছিল বাগদান পর্ব। এদিন ভুবনেশ্বর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নূপুর নাগর-এর সঙ্গে। ভুবির দেশের বাড়ি মেরঠে। সেখানেই রীতিমত আড়ম্বর পূর্ণ বিয়ের অনুষ্ঠানে তিনি সাত পাকে বাঁধা পড়লেন নূপুরের সাথে। বিয়ের জন্য ভুবনেশ্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছুটিও নিয়েছেন। তবে তা সামান্য দিনের জন্য। জীবনের নতুন অধ্যায় শুরুর কিছুদিনের মধ্যেই ভুবনেশ্বর ফিরবেন ক্রিকেট সংসারে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…