World

ভুটানে বেড়াতে গেলে এবার থেকে প্রত্যেকদিন গুনতে হবে টাকা

ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য প্রশ্নাতীত। রয়েছে নানা দর্শনীয় স্থান। হিমালয়ের কোলে ভুটানে তাই সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। আসেন ভারতীয় পর্যটকেরাও। বলা ভাল ভারতীয় পর্যটকদের ভিড়ই সবচেয়ে বেশি হয়। এবার সেই ভারতীয় পর্যটকদের ওপর বসছে অতিরিক্ত খরচের বোঝা। একেবারে খোদ ভুটান সরকার এই টাকা নিতে চলেছে। তাও আবার প্রত্যেক দিনের ভিত্তিতে। অর্থাৎ যতদিন ভুটান ঘুরবেন, ততদিনই গুনতে হবে টাকা। তবে এই নিয়ম কেবল ভারতীয়, বাংলাদেশি ও মালদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য।

কত টাকা করে গুনতে হবে? ভুটান সরকার যে বিল এনেছে তাতে ভারতীয় পর্যটকদের ভুটান ঘুরতে প্রত্যেকদিন পিছু দিতে হবে ১ হাজার ২০০ টাকা করে। বলা ভাল পর্যটন কর গুনতে হবে তাঁদের। ভুটান সরকার বলছে এটা আনাই হচ্ছে এই টাকায় ভুটানের উন্নয়নের জন্য। কিন্তু ভারতীয়দের কাছ থেকেই কেন? তারও উত্তর দিয়েছে ভুটান সরকার। জানিয়েছে, গত ১ বছরে ভুটানে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। ভারতীয় পর্যটকদের বাড়তে থাকা ভিড়ের জন্যই এই টাকা নেবে তারা।

পড়ুন : ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল প্রতিবেশি দেশে, মৃত ২

এখনই অবশ্য এই প্রাত্যহিক অতিরিক্ত অর্থব্যয় বহন করতে হচ্ছেনা ভারতীয় পর্যটকদের। আগামী জুলাই থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। ভুটান সরকার অবশ্য দিল্লিকে আশ্বস্ত করেছে যে তারা এই টাকা নেওয়া শুরু করার পর যাতে কোনও পর্যটক হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখা হবে। ফলে ভুটান যাওয়ার পরিকল্পনা যাঁরা জুলাই মাসের পর করছেন, তাঁরা বাজেট তৈরির সময় এই অতিরিক্ত খরচ হিসাবে করতে ভুলবেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026