Entertainment

বাবার হয়ে ভারতরত্ন গ্রহণে রাজি, জানিয়ে দিলেন ভূপেন হাজারিকার পুত্র

বাবার হয়ে ভারতরত্ন সম্মান নিতে তিনি রাজি আছেন। একথা জানিয়ে দিলেন অসমের কিংবদন্তী গায়ক তথা সুরকার ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা। বাবার হয়ে এই মরণোত্তর ভারতরত্ন সম্মান তিনি গ্রহণ করবেন। এটা তাঁর কাছে একটা স্বপ্ন। এটা একটা বিশাল সম্মান। এমনই জানিয়েছেন তেজ।

ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা, ছবি – আইএএনএস

দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। সেই সম্মান ভূপেন হাজারিকাকে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। কিন্তু সেই ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। খোদ ভূপেনপুত্র জানিয়ে দেন, নাগরিকত্ব বিল না তুলে নিলে তাঁর পক্ষে বাবার হয়ে এই সম্মান গ্রহণ সম্ভব নয়। এই নিয়ে শুরু হয় জলঘোলা।

ভূপেন হাজারিকা, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

শুক্রবার অবশ্য তাঁর অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ভূপেন হাজারিকার ছেলে জানিয়ে দিলেন তিনি তাঁর বাবার হয়ে ভারতরত্ন গ্রহণে রাজি। এর আগে তিনি যা বলেছিলেন তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তেজ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026