Entertainment

কেরিয়ার গড়তে বড় অবদান অক্ষয় কুমারের, অকপট ভূমি পেডনেকর

কেরিয়ার তৈরির ক্ষেত্রে কার খুব বড় অবদান রয়েছে তাঁর জীবনে। তা এবার সকলের কাছে খোলসা করলেন বলিউড তারকা ভূমি পেডনেকর।

‘দম লাগা কে হাইসা’ সিনেমায় ২০১৫ সালে আত্মপ্রকাশ ভূমি পেডনেকর-এর। সেদিনের সেই মোটা মেয়েটি ক্রমশ বলিউডে জায়গা করে নিয়েছেন তাঁর অভিনয় প্রতিভার জোরে।

চেহারা থেকে লুক, সবই বদলেছেন ধীরে ধীরে। এখন তিনি যথেষ্ট পরিচিত নাম। সেই ভূমি পেডনেকর এবার জানালেন তাঁর কেরিয়ার তৈরিতে কার বড় অবদান রয়েছে। ৩২ বছরের এই নায়িকার মুখে উঠে এসেছে বলিউডের প্রথমসারির এক নায়কের নাম।

ভূমির আগামী ছবির নাম রক্ষা বন্ধন। এই সিনেমায় তিনি রয়েছে অক্ষয় কুমারের বিপরীতে। অক্ষয় ও ভূমির রসায়ন এর আগেও একবার বড় পর্দায় সফল হয়েছে।

২০১৭ সালে সামাজিক ছবি হিসাবে মুক্তি পাওয়া টয়লেট এক প্রেম কথা সিনেমায় ২ জনকে চুটিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল। ফের সেই জুটি ২০২১-এ এসে রক্ষা বন্ধন সিনেমায় জোট বাঁধল।

রক্ষা বন্ধন সিনেমা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভূমি। তবে এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একটা কথা খোলাখুলি জানিয়েছেন। তাঁর কেরিয়ারে অক্ষয় কুমারের একটা বড় ভূমিকা রয়েছে।

ফাইল : অক্ষয় কুমার, ছবি – আইএএনএস

টয়লেট এক প্রেম কথা-র পর অক্ষয় কুমারের সঙ্গে তাঁর বন্ধুত্ব দৃঢ় হতে থাকে। তাঁর কেরিয়ারে অক্ষয়ের একটা বড় ভূমিকা রয়েছে। অক্ষয়ের প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধার কথা জানাতেও ভোলেননি ভূমি।

প্রথমসারির নায়িকা সুলভ সিনেমায় নয়, ভূমি পেডনেকর নিজের জায়গা করে নিয়েছেন সামাজিক সিনেমার ব্র্যাকেটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026