Entertainment

বিদুষী বাঙালি মেয়ে জিতে নিলেন ব্রিটেনের সেরা সুন্দরীর তকমা

এ বছর ব্রিটেনের সেরা সুন্দরী নির্বাচিত হলেন ভাষা মুখোপাধ্যায়। শেষ পর্যায়ে ১২ জন সুন্দরীর মধ্যে থেকে নিজেকে সেরা প্রমাণ করতে সক্ষম হন তিনি। ভাষা বলিষ্ঠ কণ্ঠে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে জানান, অনেকেই মনে করছেন সুন্দরী প্রতিযোগিতায় যাঁরা আসেন তাঁদের মাথায় কিছু থাকে না। ফাঁকা মাথার মানুষ হন। কিন্তু তা নয়। সকলেই আসেন একটা বিশেষ লক্ষ্য স্থির করে। উল্লেখ্য, ভাষা শুধু সুন্দরী প্রতিযোগিতার সেরাই নন। তিনি অন্যান্য ক্ষেত্রেও যথেষ্ট সফল এক নারী। সে বিভিন্ন ভাষা জানাই হোক বা একজন চিকিৎসক হয়ে ওঠা। ভাষা যাতেই হাত দেন সোনা ফলান।

২৩ বছরের ভাষার যখন ৯ বছর বয়স তখন তাঁর পরিবার ব্রিটেনে পাকাপাকিভাবে থাকা শুরু করে। ফলে জন্ম ভারতে হলেও তিনি কিশোরী বয়স থেকে ব্রিটেনের বাসিন্দা। ভাষা ৫টি ভাষায় অনর্গল কথা বলে যেতে পারেন। তিনি একজন চিকিৎসকও। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পাশ করার পর তিনি এখন জুনিয়র ডাক্তার হিসাবে বোস্টনের একটি হাসপাতালে যুক্ত হতে চলেছেন। তার ঠিক আগেই ছিল এই সুন্দরী প্রতিযোগিতা।

ব্রিটেনের সেরা সুন্দরী হওয়ার পর ভাষা জানান, তিনি যখন ডাক্তারি পড়ছেন তখন পড়ার চাপ কাটাতে তিনি নিজেকে সুন্দরী প্রতিযোগিতার জন্য তৈরি করতে থাকেন। একদিকে চলতে থাকে পড়াশোনা। অন্যদিকে নিজেকে ঘষেমেজে একেবারে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযুক্ত করে তোলার লড়াই। আর এই দুয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা ছিল তাঁর কাছে একটা বড় ব্যাপার।

তারপর এল ব্রিটেনের সুন্দরী প্রতিযোগিতা। এদিকে তিনি কদিনের মধ্যেই হাসপাতালে যোগ দিতে চলেছেন। তার আগে এই প্রতিযোগিতায় সাফল্য তাঁকে জীবনে আরও একটা সাফল্য এনে দিল। মিস ব্রিটেন হওয়ার সুবাদে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন তিনি। এদিন মিস ব্রিটেন হয়ে মরিশাসে ছুটি কাটানোর একটি সুযোগও জিতে নিয়েছেন ভাষা মুখোপাধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026