National

কংগ্রেসকে পাল্টা দিলেন অমিত, বেঙ্কাইয়া

গোয়া ও মণিপুরে একক দল হিসাবে তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকলেও টাকার জোরে সেখানে সরকার গড়েছে বিজেপি। এদিন ফের এই একই অভিযোগ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এর আগেও রাহুল গান্ধীর মুখে বিজেপির টাকা ছড়িয়ে দুই রাজ্যে সরকার গড়ার অভিযোগ উঠে এসেছিল। এদিকে কংগ্রেসের এই অভিযোগ নিছক অপপ্রচার বলে পাল্টা দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি দলীয় বৈঠকে অমিত শাহ সাফ জানান তাঁদের সপক্ষে অন্যান্য দলের বিধায়কদের সমর্থন রয়েছে। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা তাঁদের রয়েছে। তাই মণিপুর ও গোয়ায় সরকার গড়েছে বিজেপি। আরও একধাপ এগিয়ে বেঙ্কাইয়া নাইডু এদিন কংগ্রেসকে হার থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। হার থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসের এবার গঠনমূলক রাজনীতিতে মন দেওয়া উচিত বলে উপদেশ দেন তিনি। এদিক দলীয় বৈঠকে এদিন প্রধানমন্ত্রী বেশ কড়া সুরেই দলীয় নেতা কর্মীদের পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026