National

লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ

সামনেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের চাপ বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। মঙ্গলবারই তাঁকে মুকুল রায়ের সঙ্গে দেখা গিয়েছিল। তারপরই জল্পনা তুঙ্গে ওঠে। আর সেই জল্পনা সঠিক প্রমাণিত করে বুধবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন যুব নেতা হিসাবে পরিচিত সৌমিত্র খান। তার আগে তিনি বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গেও দেখা করেন। গত মঙ্গলবার ফেসবুকে তিনি দাবি করেন যে তাঁকে এক সরকারি আধিকারিক খুন করার চেষ্টা করছেন। এমন এক ভয়ংকর অভিযোগে দলের মধ্যেই গুঞ্জন শুরু হয়।

২০১৪ সালে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন সৌমিত্র খান। ডাকসাইটে যুব নেতা হিসাবে তাঁর পরিচিতি আছে। এদিকে এদিন যেভাবে তিনি আচমকা বিজেপিতে যোগ দিলেন তাতে তৃণমূলের এটা বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তৃণমূলের চিন্তার ভাঁজ পুরু করে এভাবে লোকসভা নির্বাচনের আগে বিজেপির দল ভাঙাতে পারা অন্যদিকে রাজ্যে বিজেপির মনোবল কিছুটা বাড়াতে পারে বলেই মনে করছেন তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026