National

দেশের কোণায় কোণায় মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা থেকে মুখ্যমন্ত্রীরা

দেশের বিভিন্ন কোণায় রয়েছে মন্দির। সেসব মন্দিরে হাজির হয়ে সেখানকার বিজেপি নেতারা পুজো দিলেন বৃহস্পতিবার। পুজো দিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

দেশের বিভিন্ন কোণায় মন্দির রয়েছে। সেখানে বৃহস্পতিবার সকাল থেকেই হাজির হলেন স্থানীয় নেতারা। পুজো দিলেন মন্দিরে। পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

বিজেপি নেতা-মন্ত্রী থেকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই পুজো দেওয়ার কারণ ছিল। তাঁরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা ও দীর্ঘজীবন চেয়ে পুজো দেন। শিবরাজ সিং চৌহান মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে পুজো দেন। প্রার্থনা করেন প্রধানমন্ত্রীর জন্য।

প্রসঙ্গত গত বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী কনভয় একটি ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট আটকে থাকে। প্রধানমন্ত্রীকে ঠায় অপেক্ষা করতে হয় গাড়িতে বসে।

এক জায়গায় এভাবে ঠায় প্রধানমন্ত্রীর অপেক্ষা করা তাঁর সুরক্ষার ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলে মেনে নিচ্ছেন প্রায় সকলেই। যা নিয়ে পঞ্জাবের কংগ্রেস সরকারকে কোণঠাসাও করতে ছাড়েননি বিজেপি নেতা মন্ত্রীরা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগরতলার মেহের কালীবাড়িতে গিয়ে পুজো দেন। মাকালীর কাছে পুজো দেওয়ার পাশাপাশি তিনি শিবলিঙ্গের অভিষেকও করেন।

দিল্লিতেও মন্দিরে পুজো দেন বিজেপি নেতারা। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে দেশের বিভিন্ন কোণায় এদিন মিছিলও বার করা হয়।

বিজেপি যে প্রধানমন্ত্রীর সুরক্ষা ভঙ্গের এই ঘটনাকে ঘুরে দাঁড়ানোয় কাজে লাগাবে তা পরিস্কার হয়ে গেছে। এই ঘটনাকে সামনে রেখে বিজেপির দেশজুড়ে একগুচ্ছ কর্মসূচি সেই ইঙ্গিতই বহন করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026