National

‘খেলা হবে’-র পাল্টা, বিজেপি লিখল অন্য স্লোগান

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ স্লোগান নিয়েছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। যার পাল্টা আবার নয়া স্লোগান দিল বিজেপি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে কেল্লা ফতে স্লোগান বানিয়েছিল তৃণমূল। তাদের খেলা হবে স্লোগানে বিপুল জয় পেয়েছে তৃণমূল।

তৃণমূলের সেই খেলা হবে স্লোগানের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সেখানে এই স্লোগান তুলে ঝড় তুলেছেন অখিলেশ যাদব।

তাঁর দল সমাজবাদী পার্টি চারিদিকে পোস্টার ব্যানারে লিখেছে ‘২০২২ মে খেলা হোই’। যার সহজ বাংলা হল ২০২২ সালে খেলা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা অখিলেশ যাদব মমতারই স্লোগান কার্যত ধার করেছেন বিধানসভা নির্বাচনে। তার এবার পাল্টা দিল বিজেপি।

অখিলেশের ‘২০২২ মে খেলা হোই’-এর পাল্টা এবার বিজেপি পোস্টার ও ব্যানার লাগাতে শুরু করেছে। যেখানে লেখা থাকছে ‘২০২২ মে খেলা না হোই’।

যার বাংলা করলে দাঁড়ায় ২০২২ সালে খেলা হবে না, অর্থাৎ যা ছিল তাই থাকবে। কোনও পরিবর্তন হচ্ছে না। কোনও খেলা হচ্ছেনা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে-র বিরুদ্ধে কোনও স্লোগান তুলতে পারেনি বিজেপি। কিন্তু সমাজবাদী পার্টির খেলা হবে স্লোগানের পাল্টা দিতে উত্তরপ্রদেশে দেরি করল না গেরুয়া শিবির।

অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গের দুঃস্বপ্ন থেকে শিক্ষা নিয়ে খেলা হবে স্লোগানকে আর বাড়তে দিতে রাজি নয় বিজেপি। বরং দ্রুত তার পাল্টা আক্রমণ শানাতে চাইছে তারা। এই স্লোগান লড়াই আরও কী কী দেখায় সেদিকেই তাকিয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026