National

নির্দলে ভর করে হরিয়ানায় সরকার গড়ার পথে বিজেপি

হরিয়ানা বিধানসভায় ৭৫টি আসন নিয়ে জয়লাভ করবেন তাঁরা। এই আত্মবিশ্বাসকে ফলাও করে প্রচার করেও আদপে হরিয়ানায় ৪০টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মনোহর লাল খট্টরকে। ২০১৪ থেকে তিনিই ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে তিনি নিজে এবং তাঁর মন্ত্রিসভার মাত্র ১ জন মন্ত্রী জিতলেও বাকিরা হেরেছেন। সব মিলিয়ে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে হরিয়ানায়। ভোটের পর দেখা গিয়েছে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ৪৬টি আসনও তাদের হাতে নেই। ৬টি আসন তখনও দরকার।

ফলাফল পরিস্কার হওয়ার পরই বিজেপি নেতৃত্ব জয়ী নির্দল বিধায়কদের সঙ্গে কথা বলা শুরু করে। অন্যদিকে কংগ্রেসও ভূপিন্দর সিং হুডার নেতৃত্বে সরকার গড়ার জন্য চেষ্টা চালাতে থাকে। যদিও এই আলাপ আলোচনায় এগিয়ে যায় বিজেপিই। ৮ জয়ী নির্দল বিধায়কই শেষ পর্যন্ত খোলাখুলি জানিয়ে দেন তাঁরা বিজেপিকেই সরকার গড়ার জন্য সমর্থন দেবেন। দরকার ছিল ৬ বিধায়কের সমর্থন। পাওয়া গেল ৮ বিধায়কের। ফলে মনোহর লাল খট্টরের রাজ্যপালের কাছে সরকার গড়ার প্রস্তাব রাখায় আর কোনও সমস্যা রইল না।

কংগ্রেস অবশ্য দাবি করছে এখনও তাদের সঙ্গে অন্য দলের বিধায়কদের সঙ্গে কথাবার্তা চলছে। যদি তাঁরা সমর্থন দেন তাহলে সরকার গড়বে তাদের জোট। এক্ষেত্রে বড় প্রশ্ন জননায়ক জনতা দলকে নিয়ে। তারা কোন দিকে যেতে চাইবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে কংগ্রেস একটা কথাকে বারবার সামনে আনছে। তাদের দাবি, হরিয়ানার মানুষ বিজেপিকে চাইছেন না। তা তাঁরা ভোটে বুঝিয়েও দিয়েছেন। ২২ শতাংশ ভোট কমেছে বিজেপির। এই অবস্থায় বিজেপিকে সমর্থন দিয়ে যাঁরা বিজেপিকে ফের সরকার গড়ার রাস্তা করে দেবেন তাঁদের ক্ষমা করবেন না হরিয়ানার মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026