National

বিজেপিতে যোগ দিলেন টলিউডের একঝাঁক অভিনেতা অভিনেত্রী

বাংলা সিনেমা ও টিভি-র জগতে ইতিমধ্যেই পা দিয়েছে বিজেপি। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলকে সামনে রেখে টলি পাড়ায় জন্ম নিয়েছে একটি বিজেপি প্রভাবিত সংগঠন। রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়ের মত টলিপাড়ার অনেক নায়ক নায়িকাকে আগেই গেরুয়া শিবিরে দেখা গেছে। তাঁরা এখন বঙ্গ বিজেপির প্রথমসারির মুখ। এবার টলিপাড়ার আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিলেন বিজেপিতে।

বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি নেতা রাহুল সিনহা ও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের উপস্থিতিতে এঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এই তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা প্রায় প্রত্যেকেই বাংলা সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ। রয়েছেন পার্নো মিত্র, কাঞ্চনা মিত্র, রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, রূপা ভট্টাচার্য, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, বিশ্বজিত গঙ্গোপাধ্যায়, লামা, মৌমিতা গুপ্ত-এর মত অভিনেতা অভিনেত্রীরা।

এঁদের প্রত্যেককে বিজেপিতে বরণ করে নেওয়ার পর দিলীপবাবু দাবি করেন, পশ্চিমবঙ্গে এখন বিজেপিতে যোগ দেওয়া রীতিমত সাহসের কাজ। বিজেপিতে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে নানা ধরনের মামলা করা হচ্ছে বলে এদিন দাবি করেন দিলীপবাবু। এই পরিস্থিতিতে এঁরা যে একত্রে এভাবে বিজেপিতে যোগ দেওয়ার সাহস করেছেন তার জন্য এঁদের অভিনন্দন জানান রাজ্য বিজেপি সভাপতি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026