National

জনতার জুতো পালিশ করে মোদীর জয় উদযাপন করলেন বিজেপি কর্মীরা

বিপুল ভোটে লোকসভা নির্বাচনে জিতেছে ভারতীয় জনতা পার্টি। আর এই জয়কে বিজেপি নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর জয় হিসাবেই দেখছেন। মোদীর এই বিপুল জয় উদযাপন করতে পুরো উৎসাহের সঙ্গে এদিন রাস্তায় নেমে পড়েন ইন্দোরের বিজেপি কর্মীরা। ইন্দোরের ব়্যাডিসন চকে বৃহস্পতিবার সকালে অনেকেই অবাক হয়ে যান। পথচলতি মানুষজনকে ডেকে ডেকে জুতো পালিশ করেন বিজেপি কর্মীরা।

স্থানীয় বিজেপি কাউন্সিলর সঞ্জয় কাটারিয়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের জুতো পালিশে নেমে পড়েন। সাধারণ মানুষও অবাক। অনেকই প্রথমে ইতস্তত করেন। কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের উদ্দেশ্যের কথা বুঝিয়ে বলতে অনেকেই জুতো পালিশে রাজি হয়ে যান। যাঁর উদ্যোগে এই অভিনব কর্মকাণ্ড সেই কাউন্সিলর সঞ্জয় কাটারিয়া নিজেও জুতো পালিশে লেগে পড়েন।

কাটারিয়া বলেন, তাঁদের নেতা নরেন্দ্র মোদী বলেছেন কোনও কাজই ছোট নয়। তাই নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত কর্মকাণ্ড হিসাবেই এদিন সকলের জুতো পালিশ করলেন বিজেপি কর্মীরা। প্রসঙ্গত বৃহস্পতিবারই দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ। সেদিনই এমন এক উদ্যোগ নিয়ে সারা ভারতের চোখে পড়ে গেলেন সঞ্জয় কাটারিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026