National

উপযুক্ত মনে হলে তবেই বিজেপিতে নেব, সাফ জানালেন কৈলাস

প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রচারে এসে জানিয়ে গিয়েছিলেন রাজ্যের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোট মিটলেই তাঁরা বিজেপিতে যোগ দেবেন। তিনি যে ফাঁকা আওয়াজ দিয়ে যাননি তা এদিন প্রমাণ হওয়া শুরু হল। ভোটে তৃণমূলের খারাপ ফলের পর এখনও কেন্দ্রে বিজেপি সরকার শপথ নেয়নি। তার আগেই তৃণমূল ও অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ধুম পড়ে গেল। মঙ্গলবারই ৩ বিধায়ক ও ৬৩ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগ দেওয়ার জন্য রাজ্য থেকে এমনই লাইন পড়েছে যে বিজেপি নেতৃত্ব জানাচ্ছে ৭ দফা নির্বাচনের মত মাসে ৭ দফায় বিজেপিতে যোগদান পর্ব করবে তারা।

রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, তাঁরা চান ২০২১ সালের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যে বিজেপি সরকার গড়তে। কিন্তু যেভাবে তৃণমূল ছেড়ে যোগদান হচ্ছে তাতে তার আগেও যে কিছু হতে পারে তেমন ইঙ্গিত এদিন দিয়ে দেন কৈলাস। সেইসঙ্গে আরও একটি বিষয় পরিস্কার করে দিয়েছেন এই বিজেপি নেতা।

বিজেপিতে এখন আর যোগ দেব বললেই তাঁকে দলে নিয়ে নেবেন না তাঁরা। আগে তাঁরা পরীক্ষা করে দেখবেন যিনি আসতে চাইছেন তিনি বিজেপির জন্য উপযুক্ত কিনা। তারপরই বিজেপিতে তাঁকে যোগদানের সবুজ সংকেত দেওয়া হবে। সকলকেই বিজেপিতে জায়গা দেওয়া যে হবে না তা এদিন পরিস্কার বুঝিয়ে দিয়েছেন তিনি।

মুকুল রায় এদিন বলেন, ৩০ মে শপথ গ্রহণ করতে চলেছে কেন্দ্রের নতুন সরকার। তারপর পয়লা জুন থেকেই ফের বিজেপি যোগদানের পর্ব শুরু হবে। বিধায়ক থেকে কাউন্সিলর নিয়ে বিজেপি হর্স ট্রেডিং করছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, তাঁদের রাজ্যে হর্স ট্রেডিংয়ের দরকার নেই। পাল্টা বিধায়ক, কাউন্সিলর কেনাবেচার অভিযোগ তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026