সিনেমা জগতের বহু তারকাই যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। এবার সেই তালিকায় নাম লেখালেন ১৯৯০-র ‘আশিকী’ সিনেমার নায়ক রাহুল রায়। বলিউডের খুব স্বল্প সংখ্যক সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল। তবে আশিকীর হাত ধরে তাঁকে মনে রেখেছেন প্রায় সবাই।
শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে নিজের নাম নথিভুক্ত করান রাহুল। তাঁকে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। নরেন্দ্র মোদী ও অমিত শাহের আদর্শ ও কর্মকাণ্ডের ফলে বিদেশের কাছে দেশের ভাবমূর্তি অনেক বদলে গেছে বলে মনে করেন রাহুল। তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্ব অনুভব করছেন বলে প্রতিক্রিয়ায় জানান তিনি। বহুদিন সিনেমা জগত থেকে বাইরে। এবার শুরু নতুন ইনিংস। সিনেমার জগতে পা রেখেই আশিকীতে চমকে দিয়েছিলেন রাহুল। এবার রাজনীতিতেও শুরুতেই তিনি কতটা চমক দেন সেই অপেক্ষায় অনেকেই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…