National

আমেঠিতে হারের গন্ধ পেয়ে ওয়ানাড থেকে দাঁড়াচ্ছেন রাহুল, কটাক্ষ বিজেপির

রবিবারই কংগ্রেস ঘোষণা করেছে রাহুল গান্ধী আমেঠি ছাড়াও কেরালার ওয়ানাড আসন থেকে ভোটে লড়বেন। কংগ্রেসের যুক্তি উত্তর ও দক্ষিণের মেলবন্ধনের প্রতীক হিসাবেই রাহুলের এই সিদ্ধান্ত। কিন্তু এই ঘোষণার পর যে বিজেপি চুপ থাকবে না তা রাজনৈতিক মহল আগেই বুঝতে পেরেছিল। হলও তাই। রাহুল গান্ধীর আমেঠির পাশাপাশি ওয়ানাড থেকেও লড়ার সিদ্ধান্ত ঘোষণার পরই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের একমাত্র মুসলিম মন্ত্রী মহসিন রাজা তোপ দাগেন রাহুল গান্ধীকে নিয়ে। মহসিনের দাবি, রাহুল গান্ধী আমেঠি থেকে হারের আঁচ পেয়েছেন। তাই ওয়ানাড থেকেও লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক মহলের অনুমান, আমেঠিতে প্রচারে এটা একটা বড় অস্ত্র হতে চলেছে বিজেপির। আমেঠি থেকে হারের গন্ধ পেয়ে রাহুল গান্ধী ওয়ানাড থেকেও লড়ছেন এটা বিজেপি তাদের প্রচারে বড় জায়গা দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিন মহসিন রাজা আরও খোঁচা দিয়ে বলেন, রাহুল গান্ধী আমেঠি থেকে হারবেন বুঝে কিছুটা নিশ্চিন্ত আসনে দাঁড়াতে ওয়ানাড থেকে দাঁড়াচ্ছেন। কিন্তু রাহুলের জন্য দেশের কোনও আসনই নিরাপদ আসন নয়।

মহসিন রাজার আরও কটাক্ষ, কংগ্রেস আসন্ন নির্বাচনে হার বুঝতে পেরেছে। তাই তারা তাদের চিরাচরিত আসন ছেড়ে অন্য আসন থেকে লড়ার চেষ্টা করছে। প্রসঙ্গত ২০০৪ সাল থেকে আমেঠিতে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। আর তখন থেকেই সেখান থেকে সাংসদ হচ্ছেন তিনি। এখনও সেই জয় অব্যাহতই রয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026