State

কেন্দ্রীয় মন্ত্রীকেই দার্জিলিংয়ে দাঁড়ানোর টিকিট দিল না বিজেপি

দার্জিলিং লোকসভা আসন থেকে তিনি জয়ী হয়েছিলেন বড় ব্যবধানে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু সেই এসএস আলুওয়ালিয়াকেই এবার টিকিট দিল না বিজেপি। বিজেপির অন্যতম প্রবীণ নেতাকে সরিয়ে দার্জিলিংয়ে প্রার্থী করা হয়েছে রাজু সিং বিস্ত-কে। সোমবার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু কেন আলুওয়ালিয়াকে টিকিট দেওয়া হলনা তা এখনও পরিস্কার নয়। তবে দার্জিলিংয়ের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকা বিনয় তামাং এখন জিটিএ-র মাথায়। ফলে দার্জিলিংয়ে তৃণমূলের এখন ক্ষমতা অনেকটা বেড়েছে।

দার্জিলিং লোকসভা আসনে বিস্তকে বাজি রেখে বিজেপি কতটা সঠিক পদক্ষেপ করেছে তা ভোটের ফল পরিস্কার করে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিন দার্জিলিংয়ের পাশাপাশি ওড়িশার ২টি লোকসভা আসনের প্রার্থীও ঘোষণা করল বিজেপি। এছাড়া ওড়িশার বিধানসভা নির্বাচনের ৯টি কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

ওড়িশার যে ২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তা হল কন্ধমল ও কটক। কন্ধমলের প্রার্থী করা হয়েছে খারবালা সাঁইকে। অন্যদিকে কটক লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে প্রকাশ মিশ্রকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026