SciTech

বিজেপি-র ওয়েবসাইটে হ্যাকার হানা, এখনও বসে সাইট

দলের ওয়েবসাইটে হ্যাকার হানার ধাক্কা একদিন পরেও কাটিয়ে উঠতে পারলনা বিজেপি। বুধবারও সাইট খুলতে গেলেই ভেসে উঠছে একটাই কথা দ্রুত ফিরছি। বলা হচ্ছে সাইটের দেখভালের কারণে সাইট বন্ধ রয়েছে। কিন্তু ইতিমধ্যেই গোটা দেশের জানা হয়ে গেছে বিজেপির সাইটে হ্যাকার হানার কথা।

গত মঙ্গলবারই বিজেপির ওয়েবসাইটে থাবা বসায় হ্যাকাররা। বিজেপির অন্দরমহলে হৈহৈ পড়ে যায়। যে সরকার অনলাইন পরিষেবা, ইন্টারনেটের মাহাত্ম্য নিয়ে সবচেয়ে বেশি প্রচার করেছে, যে সরকার দেশকে ডিজিটাল করে তোলায় বদ্ধ পরিকর। সেই সরকারের চালিকাশক্তি বিজেপির ওয়েবসাইটেই হ্যাকার হানা বেশ তারিয়েই উপভোগ করছেন বিরোধীরা। কটাক্ষ, বিদ্রূপ সবই চলছে।

যদিও বিজেপির তরফে পরিস্কার করে জানানো হয়নি যে তাদের ওয়েবসাইট কবে থেকে ফের স্বাভাবিক হবে। তবে এই ২ দিনে হ্যাকার হানার কথা জেনে বিজেপির সাইটে ঢোকার চেষ্টা করেছেন রেকর্ড সংখ্যক মানুষ। যিনি আগে কখনও বিজেপির ওয়েবসাইট খুলেও দেখেননি যে সেখানে কী আছে, তিনিও এই ২ দিনের মধ্যে ঢুকেছেন বিজেপির ওয়েবসাইটে। এটা দেখতে যে ঠিক কী হয়েছে। আর ঢুকে দেখেছেন বিজেপির লোগো আর তার তলায় বড় বড় করে লেখা, উই উইল বি ব্যাক সুন!

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026